শনিবার থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
প্রায় ৯ মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রবালদ্বীপ সেন্টমার্টিন। শনিবার (১ নভেম্বর) থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে মানতে হবে সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা। নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে।
০২:৫১ পিএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার